প্রকাশের সময়: বুধবার, ১৯ জুন, ২০২৪ । ৭:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

কাল জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আহমেদ হোসাইন রুশদী’র ৪৯তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিনিধি

কাল বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কৃতি সন্তান শাহতলী নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ বহু প্রতিষ্ঠানের রূপকার শাহ্তলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা এ টি আহমেদ হোসাইন রুশদীর ৪৯তম মৃত্যুবার্ষিকী।

তিনি ১৯৭৫ সালের এই দিনে ঢাকার হ্যালি ফ্যামেলি হাসপাতালের তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, দেশবরেণ্য এ শিক্ষাবিদের মৃত্যুবাষির্কী উপলক্ষে ওইদিন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং কাল ২০জুন সকাল ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যৌথভাবে বিভিন্ন কর্মসূচী পালন করার সিদ্ধান্ত গ্রহন করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে দিনের শুরুতে সকাল পবিত্র কোরআন খতম, মরহুমের কবর জিয়ারত, কলেজ মিলনায়তনে মিলাদ মাহফিল, স্মরণসভা।

জানা গেছে, মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী এজিবিতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে চাকুরি করেছেন। শিক্ষা প্রসারে নিজের বহু অর্থ সম্পদ ও জমি দান করেছিলেন।

তিনি শাহতলী কামিল মাদরাসা, শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী দাখিল মাদ্রাসা, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর শাহতলী যোবাইদা সরকারি (বালিকা) প্রাথমিক বিদ্যালয়, হামানকর্দ্দিতে শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাপানিয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেনাপুর আগরজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনগাঁও মাধ্যমিক বিদ্যালয়, লাকসাম উচ্চ বিদ্যালয়, ঢাকার দক্ষিণ মুহসেন্দী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।

এছাড়াও শাহ্তলী অঞ্চলে বিভিন্ন উচ্চ বিদ্যালয়, মাদরাসা ও মসজিদসহ নানা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক সহযোগিতা করেন।

এছাড়াও তিনি চাঁদপুর জেলা ও বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে অবদান রেখেছেন। তার নিজের এলাকায় মানুষদের নিরক্ষর মুক্ত রাখার জন্য তিনি এ মহৎ পদক্ষেপ গ্রহণ করেন। এসব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে তার ছিল অক্লান্ত, অফুরন্ত পরিশ্রম। পরিশ্রম এবং সততা মানুষকে সৌভাগ্য এবং সফল করতে পারে তাই তিনিও জাতীয়ভাবে স্বীকৃতি পেয়ে সফল হয়েছেন।

শিক্ষা বিস্তারে অবদান রাখায় ওই সময় সরকার তাকে গোল্ড মেডেল ও রুশদী উপাধিতে ভূষিত করেন।

উল্লেখ্য, মরহুম মাওলানা এ টি আহমেদ হোসাইন রুশদী দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারমান সোহেল রুশদী’র দাদা ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন