প্রকাশের সময়: রবিবার, ২৩ জুন, ২০২৪ । ৭:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

পর্যটকদের জন্য উন্মুক্ত টাঙ্গুয়ার হাওর ভ্রমণ

সুনামগঞ্জ প্রতিনিধি
বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন স্পটগুলো সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।
রবিবার (২৩ জুন) বেলা ৩টার দিকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন (ইউএনও) তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেন।
বন্যা পরিস্থিতি অবনতির কারণে গেল ১৮ জুন মঙ্গলবার বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওরসহ উপজেলার সকল পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছিল প্রশাসন।
জানা গেছে, ভারতের চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ১২ উপজেলার অধিকাংশ এলাকা বন্যা প্লাবিত হয়।
পরিস্থিতি খারাপ ও হাওরে উত্তাল ঢেউ থাকার কারণে টাঙ্গুয়ার হাওরসহ সকল পর্যটন স্পট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল প্রশাসন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন