প্রকাশের সময়: রবিবার, ২৩ জুন, ২০২৪ । ৮:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় শিক্ষা-প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরন বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া উপজেলা পরিষদের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর আওতায় উপজেলার বিতারা ইউনিয়ন ও কচুয়া সদর দক্ষিন ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.এহসান মুরাদ শিক্ষা উপকরন তুলে দেন।

এসময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা মো.আব্দুল আলীম লিটন,সদর দক্ষিন ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান আরিফ, উপজেলা উপ-সহকারি প্রকৌশলী মো.কামাল হোসেন,মোস্তাকিন আহমেদ,বিতারা ইউনিয়নের ইউপি (সচিব) মো.জাকির হোসেন,সদর দক্ষিন ইউনিয়নের ইউপি সদস্য শরিফুল ইসলাম মালিক,বিল্লাল হোসেন, মো.জাহাঙ্গীর শেখ, মো.ওবায়েদ উল্লাহসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

একইদিনে উপজেলার কচুয়া সদর দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান আরিফের নিজ অর্থায়নে ওই ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাক-প্রাথমিক শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরন বিতরন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন