প্রকাশের সময়: শুক্রবার, ২৮ জুন, ২০২৪ । ১:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায় ও বরণ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায় ও বরণ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলা আইন-শৃঙ্খলা ও মাসিক সভায় বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি এবং নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তারকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও মাসিক সভার শুরুতেই বক্তব্য দেন, বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ভাইস চেয়ারম্যান) গোলাম ফারুক মুরাদ ও মির্জা শিউলী পারভীন মিলি, ইউপি চেয়ারম্যানদের পক্ষে মানিক হোসেন প্রধানীয়া ও মজিবুর রহমান মজিব, কর্মকর্তাদের পক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, প্রকৌশলী রেজওয়ানুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসেন প্রমুখ।

এরপর উপজেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষে বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম এবং ইউপি চেয়ারম্যানদের পক্ষে সকল ইউপি চেয়ারম্যান।

একই সময়ে উপজেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষে নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদানের মাধ্যমে বরণ করে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম এবং ইউপি চেয়ারম্যানদের পক্ষে সকল ইউপি চেয়ারম্যান।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু কুমার দত্ত মিঠু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ, সমবায় কর্মকর্তা মুহাম্মদ গোলামুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদসহ সকল দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও পৌরসভার প্যানেল মেয়র-২ মো. আজাদ হোসেন মজুমদার, ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান, মো. মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, ইউসুফ প্রধানীয়া সুমন, মো. নুরুল আমিন হেলাল, মো. মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুর রহমান বেলাল, মো. গিয়াস উদ্দিন বাচ্চু, একেএম মজিবুর রহমান, মো. আবু তাহের প্রধানীয়াসহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার নিজ নিজ কার্যালয়ে গেলে দলীয় নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা, দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন