প্রবাসে নিহত পরিবাারকে কচুয়ায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয়ে প্রবাসী কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসে নিহত হাবিব হোসেনের জন্য কোরআন খতম,দোয়া মিলাদ,আলোচনা সভা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল খালেক পাটওয়ারীর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতিকচুয়া শাখার সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন তালুকদার বেলার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ প্রধান,সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো:আলমগীর তালুকদার, স্থানীয় ঈদগাহ কমিটির সভাপতি এনামুল হক তালুকদার, খতিব মাওলানা মহিউদ্দিন।
আলোচনা শেষে বিভিন্ন রাষ্ট্র থেকে পাঠনো আকানিয়া প্রবাসী কল্যান ফাউন্ডেশনের নগদ ১লক্ষ ১৫ হাজার টাকা ২৮ মে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হাবিব হোসেনের মা শাহিনা বেগম ও স্ত্রী তুহিন বেগমের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।
দোয়া মুনাজাত পরিচালনা করেন দৌলতপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু ইউসুফ।
অনুষ্ঠানে আকানিয়া নাছিরপুর এলাকার গন্যমান্য ও সর্বস্তরের জনগন অংশগ্রহন করেন।
এ সময় নিহত হাবিব হোসেন মা ও স্ত্রীর কান্নায় শোকের মাত বিরাজ করে।
প্রসংগত: আকানিয়া কামাল গাজী বাড়ির ওমান প্রবাসী হাবিব হোসেন মৃত্যুকালে স্ত্রী,মা,১ ছেলে ২ মেয়ে রেখে ২৮ মে সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
৫জুন তার লাশ আকানিয়া গ্রামে দাফন করা হয়।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া