প্রকাশের সময়: শুক্রবার, ২৮ জুন, ২০২৪ । ৮:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ সরকার শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে : মায়া এমপি

নিজস্ব প্রতিনিধি
মতলব উত্তর উপজেলাধীন চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পক্ষ থেকে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলার মোহনপুরস্থ এমপি’র বাসভবন আলী ভিলায় নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যরা ওই ফুলেল শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। প্রজন্মের দক্ষ সৈনিক হিসেবে শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করতে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও তথ্য প্রযুক্তির সন্নিবেশ ঘটিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের আরো ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যদের তীক্ষ্ম দৃষ্টি রাখতে হবে। ন্যায় ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের জন্য নব নির্বাচিত সভাপতিসহ সকলের প্রতি আহবান জানান তিনি।
পরে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দরা চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুর্বণা চৌধুরী বীণা ও বাংলাদেশ আ’লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহিকে ফুলেল শুভেচ্ছা জানান।
শেষে ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগের কার্যকারী কমিটির সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপু’র ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুর রহমান, বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি শিল্পপতি মোহাম্মদ গোলাম রাব্বানী পাপ্পু, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, প্রধান শিক্ষক দলিল উদ্দিন বিএসসি, অভিভাবক সদস্য প্রতিনিধি মো. জাহিদ, সাংবাদিক মো. দ্বীন ইসলাম, মো. পলাশ দেওয়ান, বশির আল হেলাল, সাধারণ শিক্ষক প্রতিনিধি তনয় চন্দ্র দে, আলমগীর দেওয়ান উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন