প্রকাশের সময়: শনিবার, ২৯ জুন, ২০২৪ । ১১:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা পরিষদের সম্পত্তি উদ্ধারে বাবুরহাটে উচ্ছেদ অভিযান

মাসুদ হোসেন
চাঁদপুর শহরতলীর বাবুরহাট বাজারে জেলা পরিষদের নিজস্ব সম্পত্তিতে বাণিজ্যিকভাবে ভবন নির্মাণ করার জন্য ৮৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি ভবনের আংশিক উচ্ছেদ করা হয়েছে।
শনিবার (২৯ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খান। অভিযানে বিভিন্ন ধরনের ৮৫টি ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
অভিযানে উপস্থিত চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, তিনি জানান, নিজস্ব ভূমিতে বাণিজ্যিক ভবন নির্মাণের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয় । দীর্ঘদিন ধরে এখানে বাৎসরিক লীজে ব্যবসা পরিচালনা করছিলেন ব্যবসায়ীরা। উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। ভবন নির্মাণ হলে অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দ দেয়া হবে।
তিনি আরো জানান, ২২ কোটি টাকা ব্যয়ে চারতলা বাণিজ্যিক ভবন নির্মাণের প্রকল্প প্রস্তুত করেছে জেলা পরিষদ। নির্মাণকাজের জন্য সময় লাগবে দুই বছর। ঈদুল আজহার আগে এসব ব্যবসায়ীকে উচ্ছেদের লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হয় এবং বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় সব ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানের সময় চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন সহ জেলা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি বিশেষ দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা করেন।
উল্লেখ্য, গত ১০ জুন উচ্ছেদকৃত সকল দোকানের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
দীর্ঘ ৭ বছর ব্যবসায়ীদের সাথে হাইকোর্টে মামলা নিষ্পত্তির পর জেলা পরিষদের এই সম্পত্তি উদ্ধার করা হয়।
জানা যায়, সাত বছর পূর্বে জেলা পরিষদ মার্কেট নির্মানের লক্ষে দোকান বরাদ্দের জন্য লীজকৃত দোকানী সহ সকলের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়। তখন লীজকৃত দোকানীদের মধ্যে কয়েকজন মার্কেট নির্মানের বিপক্ষে অবস্থান নিয়ে হাইকোর্টে রিট পিটিশান দায়ের করেন। উক্ত রিট পিটিশান খারিজের পর এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয় বলে প্রাথমিক ভাবে জানা যায়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন