প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ । ৭:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রোটারী ক্লাব অব হাজীগঞ্জের নতুন প্রেসিডেন্ট ও সেক্রেটারীর দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিনিধি

রোটারী ক্লাব অব হাজীগঞ্জের ২০২৪-২৫ বর্ষের দায়িত্ব গ্রহণ করেছেন, প্রেসিডেন্ট রোটা. যুগল কৃষ্ণ হালদার, সেক্রেটারি রোটা. জাহাঙ্গীর হোসেন।

সোমবার (১ জুলাই) হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাগত প্রেসিডেন্ট ও সেক্রেটারীর কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই রেওয়াজ অনুযায়ী নতুন নেতৃত্বের হাতে কলার হস্তান্তরের মাধ্যমে দায়িত্বভার অর্পন করেন বিদায়ী প্রেসিডেন্ট রোটা. আলহাজ্ব জাকির হোসেন লিটু ও সেক্রেটারী রোটা. মো. মনির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, চার্টার প্রেসিডেন্ট রোটা. অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী।

রোটা. আহসান কলিমের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, ফাস্ট প্রেসিডেন্ট রোটা. আলহাজ্ব মো. ইমাম হোসেন, রোটা. জাফর আহমেদ, রোটা. আসফাকুল আলম চৌধুরী, রোটা. রুহিদাস বণিক, রোটা. গৌতম সাহা, রোটা. সঞ্জয় কর্মকার, রোটা. মানিক রায় প্রমুখ।

এসময় প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. নবিন রহমান, ফাস্ট প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন, রোটা. আলহাজ্ব মো. সফিকুর রহমান, রোটা. মো. হাবিবুর রহমান, রোটা. কাজী মোশারফ হোসেন মিন্টু, রোটা. দীপক রায়, রোটা. এ্যাড. শাওনসহ অন্যান্য সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন