প্রকাশের সময়: শনিবার, ৬ জুলাই, ২০২৪ । ৪:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর আ’ত্ম’হ’ত্যা

এস এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রী সুমাইয়া আক্তার নিশি(২২) আত্মহত্যা করেছে।
শুক্রবার (৫ জুলাই) সকালে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পালতালুক এলাকার ছৈয়াল বাড়িতে নিশির বাবার ঘরের আড়ার সাথে ওড়নায় পেঁচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার সংবাদ পেয়ে থানার এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
নিশির বাবা জামাল হোসেন জানান, গত ৫ মাস পূর্বে পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার নারায়ণপুর এলাকায় সৌদি প্রবাসী মোবারকের কাছে মেয়েটাকে বিয়ে দেই। বিয়ের একমাস পর ছেলে বিদেশে চলে যায়। গত কয়েকদিন পূর্বে জামাইয়ের বাড়ি থেকে আমার বাড়িতে বেড়াতে আসে আমার মেয়ে। পারিবারিক কোন কলহ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোন ধরনের কলহই ছিল না। মেয়েটা কোন সমস্যা নিয়ে কখনোই কিছুই জানায়নি। কি কারণে মেয়ে আত্মহত্যা করেছে আমি কিছুই জানিনা।
তিনি আরো জানান, শুক্রবার সকালে আনুমানিক ১০ টার সময় ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর ১১.৩০ ঘটিকার সময় মেয়েকে ডাকাডাকি করি। কোন সাড়াশব্দ না পেয়ে আমার ছোট ভাইসহ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি মেয়েটা আড়ার সাথে ঝুলে আছে‌।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন