প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ । ৭:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ভাইস চেয়ারম্যান মনিরের প্রথম কর্মদিবসে মিলাদ ও দোয়া

এস এম ইকবাল
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মনির মিলাদ ও দোয়ার মধ্যদিয়ে অফিসের কার্যক্রম শুরু করেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির তার অফিস কক্ষে বসার পূর্বে মিলাদ ও দোয়ার আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার, পিজি হাসপাতালে সিনিয়র প্রফেসর ও বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি ডাঃ তসলিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসা সুপার মাওলানা মোঃ মফিজুল ইসলাম, চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, আওয়ামী লীগ নেতা নুরের রহমান সুমন, রূপসা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাকিল, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল কারি, আরিফ হোসেন, বাপ্পী, ফয়সাল পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের মুয়াজ্জিন হাবিবুর রহমান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন