বিগত এক বছরে জেলার আট উপজেলার মধ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রমে ফরিদগঞ্জ উপজেলা এগিয়ে থাকায় শ্রেষ্ঠ উপজেলা পরিষদ হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম শ্রেষ্ঠ উপজেলা পরিষদ হিসেবে বিবেচিত হওয়ায় নব-নির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদারের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার), জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক এ.কে.এম. আমিনুল ইসলাম, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট অংশীজন।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ খালেদের কাছে বলেন, গত এক বছরে চাঁদপুর জেলার আটটি উপজেলার মধ্যে ফরিদগঞ্জ উপজেলায় ১৩ স্বাস্থ্য কেন্দ্রে নরমাল ডেলিভারি, স্থায়ী পদ্ধতিসহ সকল কাজে এগিয়ে থাকায় পুরষ্কৃত করা হয়।

এস এম ইকবাল