প্রকাশের সময়: শনিবার, ১৩ জুলাই, ২০২৪ । ৯:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে নিয়াজের মৃ’ত্যু

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলায় পুকুরের পানিতে ডুবে নিয়াজ আহমেদ (২) নামে শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ মে) সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিয়াজ আহমেদ ওই বাড়ির জহির আহমেদের ছেলে।

পরিবার জানায়, প্রতিদিনের মতো শিশু নিয়াজ আহমেদ নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।

পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশু নিয়াজ আহমেদকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম।

তিনি জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন