প্রকাশের সময়: সোমবার, ১৫ জুলাই, ২০২৪ । ৯:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদক মামলায় যুবক আটক

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে মাদক মামলায় এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার শাহরাস্তি থানা পুলিশ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহরাস্তি মডেল থানার  এএসআই মোঃ বাকের হোসেন সঙ্গীয় ফোর্সের অভিযানে ধৃত আসামিকে আটক করা হয়।
সে শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউপির খেড়িহর গ্রামের আশেকের বাড়ীর মোঃ আমির হোসেনের পুত্র মোঃ সুজন কাউসার।
তার বিরুদ্ধে ঢাকা মোহাম্মদপুর থানা একটি মামলা রুজু ছিল।
মামলা নং-৫২ (১১)২১, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন৩৬ (১) এর ৮ (ক)। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, অভিযুক্ত আসামিকে তার গ্রামের বাড়ি খেড়িহর থেকে আটক শেষে পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন