কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মালচোঁয়া গ্রামে এক নিরীহ পরিবারের বসত ঘরের পাশে ধানের খড়ের স্তূপে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
গত মঙ্গলবার মধ্য রাতে ওই গ্রামের মজুমদার বাড়ির আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ’র বাড়িতে এ ঘটনা ঘটে।
আমান উল্লাহ জানান, আমার ছেলে আলমগীর হোসেনের বসত ঘরের পাশে খড়ের স্তূপে মঙ্গলবার মধ্য রাতে কেবা কাহারা আগুন লাগিয়ে দেয়।
আশপাশের বাড়ির লোকজন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে, এতে আমার ছেলে আলমগীর হোসেনের বসত ঘরের কিছু অংশ পুড়ে যায়।
তিনি আরো জানান,র্দীঘদিন ধরে জমিজমা নিয়ে প্রতিবেশী জাফর আলী ছেলে মোশারফ হোসেন গংদের সাথে আমাদের বিরোধ চলে আসছে। এ অগ্নিকান্ডের ঘটনা তারা করতে পারে বলে আমরা ধারণা করছি।
স্থানীয়’রা জানান, মঙ্গলবার মধ্য রাতে আমান উল্লাহ’র ছেলে আলমগীর হোসেনের বসতঘরের পাশে খড়ের স্তূপে আগুন জ¦লতে দেখে বাড়ির আশপাশের লোকজন মিলে দ্রুত আগুন নিয়ন্ত্রন করি। কেবা কাহারা আগুন লাগিয়েছে তা আমরা দেখেনি।
প্রতিবেশী জাফর আলী মোশারফ হোসেনের বক্তব্য জানতে চাইলে তার মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।

নিজস্ব প্রতিনিধি