প্রকাশের সময়: সোমবার, ২৯ জুলাই, ২০২৪ । ৮:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-ঢাকা নৌপথে নির্ধারিত সময়ে চলছে লঞ্চ

সাইদ হোসেন অপু চৌধুরী
চাঁদপুর-ঢাকা নৌপথে আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী লঞ্চ চলাচল শুরু হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর নৌ ট্র্যাফিক বিভাগের সমন্বিত সিদ্ধান্তে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল থেকে আগের নির্ধারিত সময়ে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর ঘাট থেকে ঢাকার সদরঘাটের উদ্দেশে ১২টি লঞ্চ ছেড়ে যায়।
চাঁদপুর নৌ বন্দরের ট্র্যাফিক পরিদর্শক (টিআই) শাহ আলম বলেন, যাত্রীদের সুবিধার্থে স্থানীয় প্রশাসনের নির্দেশনায় সকাল থেকে রাত পর্যন্ত ঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যায়।
চাঁদপুর নৌ বন্দরের উপ-পরিচালক (ট্র্যাফিক) মো. বছির আলী খান বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে লঞ্চগুলো চাঁদপুর ঘাট থেকে ছাড়া হচ্ছে। এখন থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব লঞ্চ চলাচল করবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন