প্রকাশের সময়: সোমবার, ২৯ জুলাই, ২০২৪ । ৮:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএইচএফপিও মতবিনিময়

মোঃ মাসুদ রানা
শাহরাস্তির কৃতি সন্তান নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা: মো: মেহেদী হাসান মজুমদারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
ওই সময় শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত (ইউএইচএফপিও) ডা: মো: মেহেদী হাসান মজুমদারকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে তার নিজ উপজেলায় এ পদে পদায়নের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দ একইসঙ্গে তাকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে এ কর্মস্থলে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
ইউএইচএফপিও ডাঃ মো: মেহেদী হাসান মজুমদার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এটি আমার নিজস্ব উপজেলা। আমি সকলের সহযোগিতা পেলে এই উপজেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করতে চাই। আর এটি তখনই সম্ভব হবে যখন সকলে আমার পাশে থেকে সহযোগিতার হাত প্রসারিত করবে। পরিশেষে তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে  উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়া, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির কার্যকরী সদস্য অধ্যাপক মোঃ আবুল কালাম, সাবেক উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডা: দুলাল চন্দ্র ঘোষ, সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, বিশিষ্ট সাংবাদিক প্রেসক্লাবের অন্যতম সদস্য মোহাম্মদ রুহুল আমিন তরুণ ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, গণমাধ্যম কর্মী ও প্রেসক্লাব সদস্য সৈয়দ মুকাদ্দাস হুসাইন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, ফরিদ আহমেদ পাটোয়ারী, মাহবুব হাসান বাবলু, মো: নুরে আলম, মো: গিয়াস উদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন