চাঁদপুরের শাহরাস্তিতে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে।
ওই কান্ডে অভিযুক্ত তিন যুবককে পুলিশ আটক করে চাঁদপুর কোটে প্রেরণ করেছে।
রোববার সকালে মুঠোফোনে গণমাধ্যমকে শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বিষয় নিশ্চিত করেছেন।
নির্যাতিতা তরুণী পরিবার ও পুলিশ সূত্র জানায় যায়, সম্প্রতি শাহরাস্তি পৌরশহরের নোয়াগাঁও মহল্লার এক তরুণী পরিবারের সদস্যদের সঙ্গে অভিমানে তার বোনের বাড়ি পৌরসভার উপলতা মহল্লায় চলে যেতে অটোরিকশার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল।
ওই রাতে স্থানীয় ওসমান বেপারি বাড়ির মৃত মোস্তফা কামালের ছেলে মো. রিপন (৩৬), প্রেসিডেন্ট বাড়ির নূরুল ইসলামের ছেলে মানিক (৪০) ও রৌশন আলী ছৈয়াল বাড়ির সফিকুর রহমানের ছেলে মোঃ লিটন (৩৭) ওই তরুণীকে সুকৌশলে মুখ চেপে ওই গ্রামের দাইম উদ্দিন প্রেসিডেন্ট বাড়ীর পশ্চিম পাশে কাশঁবন (শন গাছের) ভেতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী তরুণী বাড়িতে এসে স্বজনদের বিষয়টি খুলে বললে তার পরিবার (বাবা) বিষয়টি পুলিশকে অবহিত করে।
ওই কান্ডে ভুক্তভোগী তরুণীর বাবার আবেদনের প্রেক্ষিতে পুলিশ একটি মামলা রুজু করে যার নং- ০১। একই সঙ্গে ওই রাতেই শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মর্ম সিংহ ত্রিপুরা অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে আটক করে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, নির্যাতিতা তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মোঃ মাসুদ রানা