প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২ । ২:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন

অনলাইন ডেস্ক

ক্যাম্পাস রিপোর্ট : মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজে ৪ জানুযারি মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দীপু মনি এমপি বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।

তিনি বিকাল ৫টায় কলেজে পৌঁছলে কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার এবং সিনিয়র শিক্ষকবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি কলেজের নবনির্মিত প্রধান গেইট এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

তিনি একে একে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারী, শেখ রাসেল দেয়ালিকা, বাস্কেটবল গ্রাউন্ড এর শুভ উদ্বোধন করেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান। তিনি চাঁদপুর সরকারি কলেজ কর্তৃক প্রকাশিত মুজিববর্ষের বিশেষ সংখ্যা ‘মহাভাষণের মহাকবি’ এবং ‘দ্যা জার্ণাল অব চাঁদপুর গভমেন্ট কলেজ’ এর মোড়ক উন্মোচন করেন। চাঁদপুর সরকারি কলেজের আইসিটি বিভাগের শিক্ষার্থীদের দ্বারা নির্মিত এডুকেশন মোবাইল অ্যাপস ‘আমার চাঁদপুর সরকারি কলেজ’ এর শুভ উদ্বোধন করেন তিনি।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহারের সঞ্চালনায় প্রফেসর অসিত বরণ দাশ কলেজের সামগ্রিক উন্নয়ন চিত্র ডিজিটাল প্লাটফর্মে শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি কলেজের সকল উন্নয়ন কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি কলেজের প্রধান গেইট, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারী, শেখ রাসেল দেয়ালিকা, বাস্কেটবল গ্রাউন্ড, মুজিববর্ষের বিশেষ সংখ্যা, গবেষণাধর্মী জার্ণাল প্রকাশ এবং মোবাইল অ্যাপস এর জন্য কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশসহ কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

চাঁদপুর সরকারি কলেজের যে অবকাঠামো উন্নয়ন হচ্ছে তা অব্যাহত থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি শহিদ রাজুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন। তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ, ’৭৫ এর ১৫ আগস্টের কালো রাতে নিহত সকল শহিদদেরকে, চারনেতা এবং ত্রিশ লক্ষ শহিদ মুক্তিযোদ্ধাকে, যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা।

তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন