প্রকাশের সময়: রবিবার, ৪ আগস্ট, ২০২৪ । ১:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র চাঁদপুর : ২ সাংবাদিকসহ আহত-৩০

প্রিয় চাঁদপুর ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে রোববার (৪ আগস্ট) সকাল থেকে উত্তাল হয়ে উঠেছে চাঁদপুর।

ছাত্রলীগ ও যুবলীগের সাথে ছাত্রদের দফায় দফায় হামলা এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র পরিণত হয়।

এসময় ২ সাংবাদিকসহ প্রায় ৩০ জন আহত হয়েছে বলে জানা যায়।

জানা যায়, সকাল ১০ টার পর থেকেই শিক্ষার্থী ও ছাত্র জনতা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময়ে তারা দাবি আদায় স্লোগান দিতে থাকে। পাশেই অবস্থান করে পুলিশ বাহিনীর সদস্যরা।

বেলা সোয়া ১১টায় হঠাৎ করেই ছাত্রলীগ যুবলীগের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে।

এসময় বেশ কয়েকজন শিক্ষার্থী ইটের আঘাতে রক্তাক্ত জখম হয়। পরে সংঘবদ্ধ হয়ে শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া করে। এতে এলাকা রণক্ষেত্র পরিণত হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপদে সরে যায়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন