প্রকাশের সময়: বুধবার, ৭ আগস্ট, ২০২৪ । ১০:৪৮ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জনতার আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ

মনিরুল ইসলাম মনির

ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি ও সুজাতপুর বাজারে আনন্দ মিছিল এবং মিস্টি বিতরণ করেন এলাকাবাসী।

গত ৫ জুলাই বিকালে মমরুজকান্দি গ্রাম থেকে মিছিলটি বের হয়ে সুজাতপুর বাজারের প্রধান সড়কে প্রদক্ষিণ করে। পরে মমরুজকান্দি মোড়ে এসে উপস্থিত ছাত্র জনতার মাঝে মিস্টি বিতরণ করা হয়।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মুন্সী, মুজাহিদ হোসেন মান্নু, কবির বেপারী। আরো উপস্থিত ছিলেন, আক্তার প্রধান, মহসিন মন্ডল, মনির সরকার, লিটন জমাদার, মুরাদ, রশিদ ফকির, এরফান কাজী, আলম ভান্ডারী, আয়াত আলী বেপারী সহ শত শত উল্লাসিত জনতা।

মিছিলে আশপাশের এলাকার জনসাধারণ অংশ গ্রহণ করে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় সুজাতপুর বাজার। এছাড়াও স্থানীয় ছাত্র জনতা কয়েক দফা মিছিল করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন