প্রকাশের সময়: বুধবার, ৭ আগস্ট, ২০২৪ । ১০:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে শাহ আলম ভূইয়া আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রা

মনিরুল ইসলাম মনির

আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভার ছেংগারচর বাজারে আনন্দ মিছিল করেছেন মতলব উত্তর উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. শাহ আলম ভূইয়া।

বুধবার বেলা ১০ টায় চাঁদপুর ২ আসনের সাবেক ৪বারের সংসদ সদস্য ও তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবর জিয়ারত করেন, পরে আনন্দ মিছিল বের হয়ে বাগানবাড়ি বাজার থেকে শুরু মতলব উত্তরের বিভিন্ন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

পরে মতলব উত্তর থানার সামনে এক পথসভায় বক্তৃতা দেন সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূইয়া। এসময় তিনি বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুন দিন পেল। আমি আমার অন্তরের অন্তস্তল থেকে ছাত্রদের ধন্যবাদ জানাই। আর যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

শাহ আলম ভূইয়া আরো বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল শান্তি প্রিয় দল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান শান্তি প্রিয় মানুষ। তারা দেশের জনগণের কল্যাণে শহীদ জিয়াউর রহমানের মত নিজেদের বিলিয়ে দিচ্ছেন। তাই আমি তানভীর হুদার একজন কর্মী হিসেবে বলতে চাই কেউ কোন অস্থিতিশীল আচরণ করবেন না।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন