প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ । ৪:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর মনোনয়নপত্র বাছাই, আ.লীগের প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির : তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল বৃহস্পতিবার। বাছাইকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জি. রেজাউল করীমসহ চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জি. রেজাউল করীম ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও ফরাজী কান্দি ইউপি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন গাজী, কলাকান্দা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী জান্নাতী আক্তার ও ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী শিল্পী আক্তারের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ঋণখেলাপি হওয়ায় আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জি. রেজাউল করীম ও স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন গাজীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া জান্নাতী আক্তার ও শিল্পী আক্তারের বয়স কম হওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিটন হোসেন বলেন, মতলব উত্তর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৪৩ জন ও সাধারন সদস্য ৪৫৫ জন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে ১৪ জন, ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীক ৭, জাকের পাটির মনোনীত ১জন ও স্বতন্ত্র প্রার্থী ২৪ জন।

ইতিমধ্যে উপজেলায় ৩ চেয়ারম্যান, ২ সংরক্ষিত মহিলা সদস্য ও ৫ সাধারণ সদস্য পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল বিনাপ্রতিদ্বন্দিতায় বিজয়ী হওয়ার পথে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন