প্রকাশের সময়: শনিবার, ১০ আগস্ট, ২০২৪ । ৯:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্বরনে দশানী এলাকায় আলোচনা সভা ও দোয়া

মনিরুল ইসলাম মনির

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরনে মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়নের ১নং ওয়ার্ডে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

১০ আগস্ট শনিবার রাতে উত্তর দশানী ১নং ওয়ার্ড একতা সংগঠনের আয়োজনে  ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ ও শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ সকল শহীদদের স্বরনে  আলোচনা সভা ও তাদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ-দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাকান্দা ইউনিয়ন বিএনপি আহবায়ক মুকবিল হোসেন।

 কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন মোল্লার সভাপতিত্বে ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য  রাখেন বিএনপি সহযোগী  অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন