বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর দেশের বিরাজমান পরিস্থিতিতে পিবিআই চাঁদপুর জেলার সকল পুলিশি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল।
অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ পুলিশের সদস্যরা ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্ম বিরতি কর্মসূচি পালন করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশক্রমে গতকাল ১১ আগস্ট থেকে পিবিআই চাঁদপুর জেলার সকল কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
এ বিষয়ে পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মো: মোস্তফা কামাল রাশেদ বিপিএম-সেবা বলেন, সর্বসাধারণের আইনগত সেবা এবং সর্বপ্রকার পুলিশি সেবা প্রদানের নিশ্চয়তা স্বরূপ আমরা পিবিআই চাঁদপুর জেলায় আমাদের সকল পুলিশি কার্যক্রম চালু করেছি।
তিনি সকলকে পিবিআই চাঁদপুর এর সকল পুলিশি সেবা গ্রহণ করার বিষয়ে সকলকে অনুরোধ করেন।

সাইদ হোসেন অপু চৌধুরী