প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ । ৪:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করা বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মতলব উত্তরের শিক্ষার্থীদের নিয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মতলবের নানা অন্যায় ও অনিয়ম তুলে ধরেন শিক্ষার্থীরা এবং এসব রোধে সকলের সম্মিলিত চেষ্টার বিকল্প কিছু হতে পারে না বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন