প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ । ৫:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে শিক্ষার্থীদের বাজার মনিটরিংয়ে পাওয়া গেল বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ

নিজস্ব প্রতিনিধি

হাজীগঞ্জ বাজারে কাঁচা বাজার, হাসপাতাল ও বিভিন্ন ঔষধের দোকান মনিটরিং করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মনিটরিং-এ হাজীগঞ্জ মডেল ফার্মা সহ পাঁচটি ঔষধের দোকান থেকে মেয়াদোত্তীর্ন ঔষধ উদ্ধার করে শিক্ষার্থীরা।

রোববার ও সোমবার দুই দিনে এ মনিটরিং-এ হাজীগঞ্জ মডেল ফার্মা, হাজীগঞ্জ মুন হসপিটাল, নূরে মেডিসিন কর্ণার শাহ জালাল মেমোরিয়াল হসপিটাল ও মিডওয়ে মেডিকেল সেন্টারের ফার্মেসী থেকে এসব মেয়াদোত্তীর্ন ঔষধ উদ্ধার করা হয়।

শিক্ষার্থী আবির হাসান আব্দুল্লাহ জানান, মডেল ফার্মায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেছে।

এছাড়া আরো চারটি ঔষধের দোকানে এসব মেয়াদোত্তীর্ন ঔষধ পেয়েছি। এসব ঔষধ নিয়ে যাওয়া হচ্ছে।

সমন্নয়কদের সীদ্ধান্ত অনুযায়ী ঔষধ গুলো ফিরিয়ে দেওয়া বা পুড়িয়ে বিনষ্ট করা হবে।

আরেক শিক্ষার্থী নিবর আহমেদ জানান, সোমবার স্টেশন রোডে মেয়াদ উত্তীর্ন ঔষধ মুদি দোকান থেকে পানীয় সব ধরনের এক লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

এ সময় বিভিন্ন বেকারিতে পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান করা হয়।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হাজীগঞ্জ বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিনিয়ত বাজার মনিটরিং করছে।

তাদের এমন কার্যক্রমকে সাদুবাদ জানিয়েছেন সচেতন মহলও।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন