প্রকাশের সময়: বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ । ৫:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাটিলায় কেক কেটে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো মেহেদি হাছান বাপ্পি

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নে ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতা মেহেদি হাছান বাপ্পির উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‌্যালী ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

৫ জানুয়ারী বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হাটিলা আড়ং বাজার আল করিম ক্যাডেট মাদ্রাসা মাঠে কেক কাটেন। পরে ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতা মেহেদি হাছান বাপ্পি বলেন, বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের এইদিনে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। সেই জন্মলগ্ন থেকে বাংলাদেশ ছাত্রলীগ তার ৫২’র ভাষা আন্দোলন, ৫৮’র আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফার পক্ষে কাজ করে গেছ।

শুধু এখানেই শেষ নয় এরপর ৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, ৭০’র নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে ছাত্রলীগ । ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে অংশ নেয় ছাত্রলীগ। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে অনন্য ভূমিকা পালন করে ছাত্রলীগ।

এসময় উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান আখন্দ, সাধারণ সম্পাদক এমরান মুন্সি, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, মোহাম্মদ ফিরোজ, সাবেক ছাত্রলীগ নেতা হামিম হাজী, মুরাদ মজুমদার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, রাজন, মোজাম্মেল, তোফায়েল, শামীম, হাসিব, রাকিব, রিয়াজ, বাদল, ফয়সাল, শাওন, জাভেদ, হাবিব, রাব্বি, শাহজাহান, জাবেদ, বাদল, হৃদয়, মাসুম সহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন