প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ । ২:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় দোকানপাট ভাংচুর, আহত ৩

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় দোকানপাট ভাংচুর, নগদ অর্থ লুট এবং তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

০৬ জানুয়ারী বৃহস্পতিবার উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া আরিফ সুপার মার্কেটে বজন্দ্র চন্দ্র ঘোষের দোকান ভাংচুর ও নগদ অর্থ লুট হয়েছে। হামলাকারীদের আঘাতে দোকানী বজন্দ্র ঘোষ, তার ছেলে হরি চন্দ্র ঘোষ ও সাধন চন্দ ঘোষ গুরুতর আহত হয়।

হামলার বিবরনে জানা যায়, গত ৫ জানুয়ারি ৫ম ধাপের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান তালুকদারের ঘোড়া প্রতীকের এজেন্ট ছিলেন দোকানদার বজন্দ্র ঘোষের ছেলে পলাশ চন্দ্র ঘোষ। তারই প্রতিবাদে পরাজিত নৌকা প্রার্থীর পক্ষে শ্রীকালিয়া ৩ নং ওয়ার্ডের লিটন দেবনাথ, শমীর ঘোষ, রাব্বি, আমজাদ, হৃদয়সহ সংঘবদ্ধ দল দোকানে হামলা চালায়। এতে দোকানের বিভিন্ন মালামাল ভাংচুর, দোকানের ক্যাশ থেকে নগদ প্রায় ৬০ হাজার টাকা লুট হয়। একই সময় হামলাকারীদের আঘাতে দোকানী বজন্দ্র চন্দ্র ঘোষ, তার ছেলে হরি চন্দ্র ঘোষ ও সাধন চন্দ ঘোষ গুরুতর আহত হয়। এদের মধ্যে একজনকে গুরুতর যখম অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ঘটনার পরবর্তীতে হামলাকারীদের পক্ষে গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান ভদ্র, নৌকা প্রতীকে নিবার্চনে পরাজিত প্রার্থী আ. গনি বাবুলের ছেলে দিপু পাটোয়ারি আরো উক্তাপ ছড়ায়।

বজন্দ্র ঘোষের ছেলে পলাশ ঘোষ বলেন, আমি ঘোড়া প্রতীকের এজেন্ট ছিলাম। নৌকা প্রতীকের  লোকজন আমাকে না পেয়ে আমাদের দোকানে ভাংচুর ও লুটতরাজ চালিয়ে বাবা ও ভাইদের উপর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী সাহিদুল আলম, আপন, কাউছার ও বাবু বেপারী বলেন, তারা তুচ্ছ বিষয় নিয়ে এমন ধরনের হামলা চালানো দুঃখজনক। নির্বাচন শেষ আমরা এলাকায় শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

খবর পেয়ে পুলিশের মোবাইল টিমের প্রধান এস আই রমিজ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবেশ শান্ত রাখার লক্ষে কাজ করতে দেখা যায়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন