টানা বৃষ্টি ও উজানের ঢলে বন্যার কবলে পড়েছে দেশের কয়েকটি জেলা ও উপজেলা। স্বরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনীতে বন্যার্তদের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়েছেন চাঁদপুরের উলামা ত্বলাবা কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা।
প্রথম ধাপে মঙ্গলবার (২৭ আগস্ট) ফেনীর পশুরাম উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়া আড়াই শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, চিড়া, বিস্কিট, চিনি, গ্যাসলাইট, মোমবাতি, প্রয়োজনীয় ঔষধ, স্যানেটারী ন্যাপকিন, স্যালাইন, মিনারেল পানি ও কয়েল।
ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন বলেন, আমাদের এই ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিভিন্ন সময়ে, বিভিন্ন দুর্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় এই ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আজকের এই ত্রাণসামগ্রী প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে বন্যাকবলিত প্রায় আড়াই শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে বিভিন্ন প্রকার শুকনা খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

তিনি আরো বলেন, আমাদের এই মানবিক কাজে সংগঠন এবং সংগঠনের বাইরে এলাকাবাসী অনেকেই সহযোগিতা করেছেন। আমরা তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মানুষ এবং মানবতার কল্যাণে আমাদের এসব কার্যক্রম চলমান থাকবে।
উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উলামা ত্বলাবা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মুফতী মাজহারুল ইসলাম, সহ সভাপতি মাওলানা কুতুবউদ্দিন রাব্বানী, সাধারণ সম্পাদক মাও. হাবিবুর রহমান কাফি, সহ সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক মুফতী শফিউদ্দীন আহমেদ, সহ অর্থ সম্পাদক মাওলানা শাহিদুল ইসলাম সাকি, সহ প্রচার সম্পাদক ওমর বিন শামস কাশিমপুরী, সমাজসেবা বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস শাকুর, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম, সদস্য মাওলানা খালেদ সাইফুল্লাহ, হাফেজ মাওলানা হাবিবুর রহমান, মো. পারভেজ সরকার, কাজি মো. আবু হানিফ প্রমূখ।

মো. মাসুদ হোসেন