প্রকাশের সময়: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ । ৮:৪৮ এম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ১২ গ্রামের মানুষ পানিবন্দী

নিজস্ব প্রতিনিধি

কুমিল্লার গোমতী নদীর পানি প্রবাহিত হয়ে চাঁদপুরের কচুয়ার আশ্রাফপুর ইউনিয়নের পাঁচটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী রয়েছে।

গ্রামগুলো হচ্ছে ওই ইউনিয়নের বড় ভবানীপুর, পিপলকরা, রসুলপুর,ছোট ভবানীপুর,সানন্দকরা ও জগতপুর। এ গ্রামগুলোর মানুষজন সীমাহীন কষ্টে রয়েছে।

অনেকের বাড়ী ঘরে পানি উঠে যাওয়ায় ঘর বাড়ী ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। বন্যা কবলিত এ এলাাকার রাস্তা-ঘাট,দোকান-পাট ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ গুলো পানির নিচে তলিয়ে গেছে। অর্ধাহারে অনাহারে দিন কাটছে বানভাসীদের। তাদের অভিযোগ, কেউ তাদের ত্রান দিয়ে সহায়তা করেননি।

এ ছাড়া উপজেলার সাপলোলা খালে রহিমানগর বাজার অংশে ব্রীজের নিচে ময়লা আবর্জনা ফেলে স্তুপ সৃষ্টি করায় স্বল্প পরিসরে পানি নিস্কাশন হচ্ছে।

এতে করে ভারীবর্ষণে উপজেলার সাতবাড়ীয়া, ধামাই,পনসাহী, জুনাশর, খিলা ও নুরপুর এ ৭টি গ্রামের ১২/১৩ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে।

পানি কিছুটা কমলে ও এ সাত গ্রামের লোকজনরা এখন ও পানি বন্দি। খ্বুই কষ্টে কাটছে তাদের জীবন।

বিশেষ করে দিনমুজুর শ্রেণীর লোকজনরা বাহিরে গিয়ে কাজ করতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন