প্রকাশের সময়: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ । ৯:১০ এম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি প্রেসক্লাবের সপ্তাহব্যাপী বন্যার্তদের জন্য উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি
শাহরাস্তি প্রেসক্লাবের সপ্তাহব্যাপী বন্যার্তদের জন্য উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের  উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌরসভাধীন মেহার কালীবাড়িস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান ভুইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের পরিচালনায় বন্যাত জনসাধারণের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি সূচীপাড়া ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রেসক্লাবের কার্যকরী সদস্য  অধ্যাপক মো: আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যকরী সদস্য  কাজী হুমায়ুন কবির, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও  সাবেক সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা।
সভায়  প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বন্যাত জনগোষ্ঠীর মাঝে সপ্তাহ ব্যাপী উপহার সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও প্রেসক্লাবের সভায় ঢাকা বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসাধীন  অসুস্থ  শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রেসক্লাবের ২টি বিষয়ে নিন্দা প্রস্তাব ঞ্জাপন করা হয়।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের  সদস্য   মো: রুহুল আমিন তরুণ,  ডা: দুলাল চন্দ্র ঘোষ, মাহবুব হাসান বাবলু, সৈয়দ মোকাদ্দেস হোসেন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা,   মোঃ ফরিদ পাটোয়ারী,  নুরে আলম, মো: গিয়াস উদ্দিন, মনিরুজ্জামান শান্ত, মো: ইউসুফ আলী,  শামীম আহমেদ, শাখাওয়াত হোসেন হ্নদয়, সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
উল্লেখ্য,শাহরাস্তি উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৭০ হাজার পরিবার পানিবন্দী, ১ শত ৬৭ টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার পরিবার আশ্রয় নিয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন