প্রকাশের সময়: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ । ৯:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভার শিকিরচরে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মনিরুল ইসলাম মনির

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার শিকিরচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল হুদার জেষ্ঠ্যপুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশনায় রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিকিরচর বেড়ি বাঁধে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের শুভ উদ্বোধন করা হয়।

বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোসলেম বেপারী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান লস্কর।

তিনি আরো বলেন, দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের কর্মসূচির মধ্যে রয়েছে, দলের উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

এই সময়ে আরও উপস্থিত ছিলেন- পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, বিএনপি নেতা হান্নান লস্কর, ইসমাইল বেপারী, সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন, জেলা যুবদল নেতা আবু তাহের সুমন, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম সরকার, পৌর কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সোহরাব, যুবদল নেতা মো. ধলু বেপারী, শাহ আলম বেপারী, আনিছুর রহমান বেপারী, হৃদয় মিয়াজী, সাইফুল ইসলাম বেপারী, রজ্জব আলী, রাজিব’সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন