প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ । ৯:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অধ্যক্ষসহ চার জনের বিরুদ্ধে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণে আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নানসহ ৪ শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছে স্থানীয় এলাকাবাসী ।
ওই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান ও সহকারি শিক্ষক ইয়াসিন মিয়াজী, অফিস সহকারী এমরান হোসেন ও ল্যাব সহকারি সোহেল মিয়ার বিরুদ্ধে ঘুষ গ্রহন, অবৈধ নিয়োগ, শ্লীলতাহানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে গত ২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার কাছে এলাকাবাসীর পক্ষে লিখিত এ অভিযোগ করেন ওই স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্র আবুল কালাম আজাদ, ইকবাল হোসেন, ছিদ্দিকুর রহমান (নিপ্পন) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাখাওয়াত হোসেন ও  তানজির হাসান।
অভিযোগ সুত্রে জানা যায়, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মান্নান নিয়ম বহির্ভূত ভাবে মোটা অংকের টাকার বিনিময়ে জাল কাগজপত্র তৈরি করে নিয়োগ দেওয়া সহ স্বজনপ্রীতি ও তিনজন ছাত্রীর শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত শিক্ষককে স্বপদে পূর্নবহাল করেন। এছাড়াও তার বিরুদ্ধে নগদ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সাবেক ছাত্র আবুল কালাম আজাদ বলেন, আশ্বিনপুর স্কুল এন্ড কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান অধ্যক্ষের দূর্নীতির কারনে শিক্ষার মান নষ্ট হচ্ছে। তিনি সাবেক সভাপতি ও সাবেক এমপির প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়মকে নিয়মে পরিনত করেছেন। আমি শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, আমি কোন অনিয়ম করিনি। একটি পক্ষ আমার বিরুদ্ধে নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছে। তদন্ত করলেই সব বেরিয়ে আসবে।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন