প্রকাশের সময়: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ । ৬:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে বন্যাদুর্গতদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ সাজ্জাদ হোসেন রনি
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর অনুরোধে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর আর্থিক সহযোগিতায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নানের সৌজন্যে  হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সার্বিক তত্ত্বাবধানে হাইমচর উপজেলায় ১৩ শত পঞ্চাশ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার কালাচৌকিদার মোড়ে এই ত্রান সামগ্রী বিতরণের উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মনির হোসাইন খাঁন। এসময় উপজেলা বিএনপির সাধারণ সাম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটোয়ারী বলেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের অনুরোধে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর অর্থায়নে  হাইমচরের পানি বন্দি হয়ে ক্ষতিগ্রস্ত ১৩৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আজ আমরা উপজেলার কালাচকিদার মোড় অসহায় পরিবারের তালিকা করে টোকেনের মাধ্যমে ত্রাণ বিতরনের কার্যক্রম উদ্বোধন করেছি। পর্যায়ক্রমে এ ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে খাদ্য সহায়তার এ ত্রান পৌঁছে দিব।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুর ব্রাঞ্চ ম্যানেজার মনির হোসাইন খাঁন বলেন, আমাদের ব্যাংকের চাঁদপুর ব্রাঞ্চের পক্ষ থেকে হাইমচর উপজেলায় বন্যা দূর্গত ক্ষতিগ্রস্থদের মাঝে আমাদের ভাইস চেয়ারম্যান এমএ হান্নান স্যার এ ত্রানের ব্যবস্থা করেছেন। আমরা ব্যাংকের সেবার পাশাপাশি দেশের অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। আমাদের এ সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবো।
উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুর ব্রাঞ্চ  অফিসার সাঈদ পাটওয়ারী, অফিস সহকারী মোঃ কাউসার হোসাইন, রাকিব উদ্দীন। উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ, যুগ্ন সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতী, আবু তাহের সরদার, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতয়াল, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুলসহ বিএনপির, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন