প্রকাশের সময়: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ । ৬:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বানের টইটুম্বুর পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে পুকুরের টইটুম্বুর পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ ওরুপে মাহাদী (১৮ মাস) বয়সি এক  শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুটিকে বৃহস্পতিবার রাতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে বলে শুক্রবার সকালে গণমাধ্যমকে তার স্বজরা নিশ্চিত করেন।
শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউপির ইছাপুরা গ্রামের মেহের বাড়িতে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
নিহত শিশু আবদুল্লাহ ওই বাড়ির মো. ফয়সাল হোসেনের পুত্র।
শিশুর পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানায়, প্রতিদিনের ন্যায় শিশু আব্দুল্লাহ পরিবারের স্বজনদের সঙ্গে নিজ ঘরেই বিচরণ করছিল। এক পর্যায়ে শিশুটি স্বজনদের অগোচরে ঘর থেকে বেরিয়ে খেলতে যায়। পরে পরিবারের সদস্যরা তার অনুপস্থিতি টের পেয়ে খুঁজতে বের হয়। তার স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে বানের টইটম্বুর একটি পুকুরের পানিতে আব্দুল্লাহকে অচেতন অবস্থায় ভাঁসতে দেখেন। ওই সময় দ্রুত তাকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন