ইসলামী আন্দোলন চাঁদপুর শহর শাখার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার উদ্যোগে ১১নং ওয়ার্ড এর গুনরাজদি নীচু এলাকার বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সহ স্মরণকালের ভয়াবহ বন্যার নিউজ জাতীয় মিডিয়া সহ সব জায়গায় প্রকাশ করা হলেও উক্ত বন্যার প্রদুর্ভাব চাঁদপুরের বিভিন্ন অঞ্চলকেও প্লাবিত করেছে ।এতে অসংখ্য পরিবার কর্মহীন হয়ে পড়েছে ঘরবাড়ি সহ তাদের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ইলেকট্রনিক্স সামগ্রীর অনেক ক্ষতি হয়েছে যা অনেক স্বেচ্ছাসেবী কিংবা রাজনৈতিক সংগঠনের দেখার সুযোগ হয়নি ।তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার উদ্যোগে উক্ত অঞ্চলের অসহায় পরিবারের খোঁজখবর নিয়ে তাদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।
চাঁদপুর শহর শাখার সেক্রেটারি মোঃ শরীফ মৃধার নেতৃত্বে ত্রাণ বিতরণ কাজে অংশ গ্রহণ করেন মোঃ মনির হোসেন সোহেল মজুমদার ও আল আমিন

প্রেস বিজ্ঞপ্তি