প্রকাশের সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ । ১১:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মতলব উত্তরে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তিকারীদের অপসারণ ও উচ্চশিক্ষিত, দক্ষ অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে চাঁদপুরের মতলব উত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে এ মানববন্ধন করে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সিং স্টাফ স্টাফরা।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তিকারী মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ চাই। উচ্চশিক্ষিত, দক্ষ অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিও জানান বক্তারা।
মানববন্ধনে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল সিনিয়র স্টাফ নার্স গন উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন