প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ । ৯:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হযরত মোহাম্মদ (সা:)দুনিয়ায় শুভাগমন উপলক্ষে কচুয়ায় জসনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন

প্রিয় চাঁদপুর ডেস্ক

হযরত মোহাম্মদ (স:)দুনিয়ায় শুভাগমন উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় জসনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী পালিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর সোমবার সকালে কচুয়া উপজেলা জসনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের আয়োজনে জসনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন করা হয়।

কালেমা শরীফ খচিত পতাকা হাতে সহস্রধিক ধর্মপ্রান মুসল্লির অংশ গ্রহনে জসনে জুলুছ কচুয়া ডাবাংলো ঈদগাহ ময়দান থেকে বের হয়ে কচুয়া পৌর বাজার ও বিশ্বরোড হয়ে একই স্থানে আলোচনাসভা ও দোয়া মিলাদে মিলিত হয়। উদযাপন কমিটির সভাপতি মাওলানা আলমগীর শাহ আল কাদেরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজালাল প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন ,উদযাপন কমিটির সহসভাপতি মাওলানা মাসুদ হোসাইন,সাধারন সম্পাদক মাওলানা আবুল হাশেম মিয়াজী,আহলে সুন্নাত ওয়াল জামাআতের উপদেষ্টা মৌলভী আবদুল হক মাষ্টার, সেলাাইমান মিয়াজী , যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা বাহালুল শাহ আলকাদেরী,প্রচার সম্পাদক হাফেজ ওমর ফারুক,সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুল আলম মজুমদার,ইসলামিক

ফাউন্ডেশন কচুয়া শাখার ফিল্ড সুপারভাইজার হাসান মজুমদার প্রমূখ। জছনে জুলুস শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা নাছির উদ্দিন।
এ সময় আহলে সুন্নাত ওয়াল জামাআত,ইসলামী ফ্রন্ট,ইসলামী ছাত্রসেনা ,যুবসেনাসহ বিভিন্ন ইসলামী সংগঠনের বিভিন্নস্তারের নেতৃবৃন্দ ওলামা মাশায়েখগন,সাংবাদিক,ইসলামী চিন্তাবিদ জসনে জুলুছে অংশ গ্রহন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন