প্রকাশের সময়: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ । ৫:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় যুবলীগ কর্মীর ৪টি দোকান পুড়েছে দুর্বৃত্তরা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

চাঁদপুরের কচুয়ায় যুবলীগ কর্মী মাসুদ মোল্লার ৪টি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে উপজেলার দক্ষিন সেঙ্গুয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা সহ প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের। যুবলীগ কর্মী মাসুদ মোল্লা পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ক্ষতিগ্রস্থ যুবলীগ কর্মী মাসুদ মোল্লা ও তার বাবা চাঁদপুর জজ কোর্টের আইনজীবী সহকারী মো. জামাল হোসেন মোল্লা জানান, রাতের আধারে দুর্বৃত্তরা শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ক্ষতিগ্রস্থরা টের পেলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রনে কাজ করে স্থানীয়রা। ততক্ষনে নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকা,ফ্রিজ,মুদি মালামাল,পানির পাম্প ও আইপিএস সহ দোকানের অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়ে বলে দাবি তাদের। এদিকে দুর্বৃত্তদের খুজে বের করে আইনের আওতা আনার দাবি জানান ক্ষতিগ্রস্থ পরিবার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন