প্রকাশের সময়: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ । ৬:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় রহিমানাগর মডেল একাডেমীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
কচুয়া উপজেলার রহিমানাগর ঐতিহ্যবাহী মডেল একাডেমীতে মাহে রবিউল আউয়াল উপলক্ষ্যে ‘সীরাতুন্নবী (সাঃ) সেমিনার’ উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গত বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে মডেল একাডেমীর মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, বাংলাদেশ মজলিসে মুফাসসিন চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ও হাজিগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার হেড মোহাদ্দিস হযরত মাওলানা আবু নছর আশরাফী।
মডেল একাডেমীর প্রধান শিক্ষক ও বিশিষ্ট আলেমেদ্বীন মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ্ মুহাম্মদ জাকির‌উল্লাহ , কচুয়া উপজেলা সরকারি  শিক্ষা অফিসার মোঃ জামাল হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ইসলামী চিন্তাবিদ মাস্টার সিরাজুল ইসলাম,রহিমানগর বি.এ.বি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ জাকির হোসেন বিএসসি প্রমুখ।
এ সময় একাডেমি শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগত উপস্থিত ছিলেন ।
আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন