চাঁদপুরের ফরিদগঞ্জে এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি প্রদান সময় এসএসসি শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইউসুফ আহমেদ, গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের ওমর ফারুক, কাওনিয়া ইউনুস মিয়া উচ্চ বিদ্যালয়ের ফজলে রাহাত, বি.আর হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের ইয়াসিন হোসেন, পশ্চিম কাওনিয়া শহীদ হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ফাহাদ হোসেন, লাইতলী ডা. আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের মিরাজ হোসেন ও খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শামীম হোসেন উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা ২০২৫ এর শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসের দাবীতে একটি স্মারকলিপি দিয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবো।

এস. এম ইকবাল