শাহরাস্তিতে চুরির মামলায় ও মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার শাহরাস্তি মডেল থানা পুলিশ আটককৃত ২ আসামীকে চাঁদপুর জেল হাজতে প্রেরন করেছে।
শাহরাস্তি মডেল থানা সূত্র জানায়, শাহরাস্তি থানার এস আই আল-আমিন ও সঙ্গীও ফোর্স উপজেলার মেহের উত্তর ইউপির দেবীপুর গ্রাম থেকে চোরাই মালামাল সহ এক ব্যক্তিকে আটক করে।
আটককৃত ব্যক্তি শাহরাস্তি পৌরসভার পূর্ব সুয়াপাড়া মহল্লার মোহাম্মদ আলীর পুত্র মহিন উদ্দিন ২৮। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় ২৪ শে সেপ্টেম্বর চুরি সংক্রান্ত একটি মামলা রুজু হয়।
এদিকে পৌরসভার পূর্ব উপলতা মহল্লার সরকার বাড়ির মৃত নারায়ন চন্দ্র সরকার প্রঃ কানু সরকারের পুত্র প্রদীপ সরকারকে পুলিশ আটক করে।
তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় দায়ের হওয়া একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাত মাসের সাজা (দণ্ডায়মান) দেওয়া ছিল।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো: আলমগীর হোসেন জানান, অভিযুক্ত দুজন আসামীকে চাঁদপুর কোর্টের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মোঃ মাসুদ রানা