প্রকাশের সময়: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ । ৩:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিকদের লেখনিতে যেন মানুষের ভাগ্য পরিবর্তন হয় : মেজর রফিকুল ইসলাম

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৫ নভেম্বর) হাজীগঞ্জ বিজনেস পার্কের ফুড লাভার্সে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

তিনি বলেন, হাজীগঞ্জ ও শাহরাস্তি প্রেসক্লাবের জন্য সম্পত্তি ও ভবন করার উদ্যোগ গ্রহন করা হবে।
সাংবাদিকরা হলেন স্বাধীনতার অন্যতম বাহক। তাদের জন্য দেশ আজ বিশ্বব্যাপী সুনাম অর্জন করে ব্যাপক উন্নয়নের অবদান রাখছে। আমরা আরও প্রত্যাশা করি সাংবাদিকদের লেখনিতে যেন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়।

দেশের মানুষের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। সে জন্য আবারও সাংবাদিকদের সহযোগিতা চেয়ে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে সাংবাদিকদের সংগ্রামী জীবনের মূল্যায়ন চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ড. আলমগীর কবির পাটোয়ারী।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাবেক সভাপতি কাজী শাহাদাত, হাজীগঞ্জ প্রেসক্লাবের পক্ষে সভাপতি গাজী সালাউদ্দিন, সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে জেলার ৮ উপজেলা থেকে দুই শতাধিক সংবাদকর্মী সমাবেশে যোগদান করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন