প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ । ৭:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মহামায়া টু রাজারগাঁও সড়ক ভেঙে যানচলাচল ব্যাহত : দুর্ভোগে যাত্রীসাধারণ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজার ও হাজীগঞ্জের রাজারগাঁও বাজার সড়কের পূর্ব ধলাইতলী আব্দুল জলিল ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন স্থানের রাস্তা ভারি বৃষ্টিতে অর্ধেক ধসে পানিতে পরে গিয়েছে এতে যানচলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীসাধারণের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রবল বৃষ্টির কারনে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাস্তা ভেঙ্গে পুকুরে পড়ে যায়। এতে জনসাধারণের জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। একদিকে রাস্তার বেহাল দশা অন্যদিকে এ সড়ক দিয়ে এখন মোটরসাইকেল, বাইসাইকেল ও রিক্সা ছাড়া অন্য কোন যানবাহন চলাচল করতে হিমশিম খাচ্ছে।

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা এলজিইডি উপ- সহকারী প্রকৌশলী মোঃ রাব্বি ফজলে শুভ বলেন, রাস্তাটি আমরা সরজমিনে গিয়ে পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন