প্রকাশের সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ । ৬:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ১০ম গ্রেড দাবিতে সহকারি শিক্ষকের মানববন্ধন ও স্মারকলিপি

এস. এম ইকবাল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে স্মারকলিপি প্রদান শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন।

এসময় বক্তারা বলেন, র্শিক্ষা নামক মহান পেশায় আমরা নিয়োজিত থাকলেও আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। এই বৈষম্যের অবসান না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। তারা আরো বলেন, ২০১৫ সালের বেতন স্কেল ও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকদের স্বাভাবিক জীবনমান বজায় রাখতে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার মাধ্যমে এর কিছুটা সমাধান সম্ভব। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস কবির, মাহবুবুর রহমান, ইলিয়াছ উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন