প্রকাশের সময়: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ । ৮:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রতিপক্ষকে জব্দ করতে রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ

এস. এম ইকবাল
ফরিদগঞ্জে সরকারি ভাবে নির্মিত রাস্তার ইট খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। জব্দ করার সাথে সাথে চলাচলের পথ বন্ধ করার উদ্দেশ্যে এ কাজ করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে মনির হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, দুই বছর আগে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মিজি বাড়ি সড়কটি সরকারি ভাবে ইট দিয়ে সলিং করা হয়। ফলে এই এলাকার মানুষজনের পন্য পরিবহন, যাতায়াতসহ সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়। কিন্তু হঠাৎ করেই গিয়াস, নাছিরসহ কিছু লোকজন রাস্তাটির একাধিক অংশ থেকে ইট তুলে নিয়ে যায়। কোন কোন অংশে ইটসহ রাস্তা ভেঙ্গে পুকুরে ঠেলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষে মনির হোসেন বলেন, আমাদের পৈতৃক এবং ক্রয়কৃত সম্পত্তির উপর রাস্তাটি নির্মাণ করা হয়েছে। ১৯৯১ সালে রাস্তা নির্মাণকালে প্রতিপক্ষের সাথে একটি সমঝোতা চুক্তিও করা হয়েছিল। রাস্তাটি আমাদের হওয়া সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন রাস্তাটি ব্যবহার করে। এতে আমরা কখনোই প্রতিবন্ধকতার সৃষ্টি করিনি। দুই বছর পূর্বে সরকারি ভাবে সড়কটি সলিং করা হয়। কিন্তু রাতের অন্ধকারে তারা রাস্তার ইট তুলে নিয়ে, সাপল দিয়ে খুঁচিয়ে রাস্তার ভেঙ্গে চলাচলের পথ বন্ধের অপচেষ্টা চালাচ্ছে। গত সোমবার আমরা এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
একই বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের একজন শাহানারা বেগম বলেন, রাস্তার জায়গা আমাদের। ইট বন্যার সময় ভেসে গেছে।
স্থানীয়রা জানান, রাস্তা নিয়ে ১৯৯১ সালে সালের ৫ মে উভয় পক্ষ স্বাক্ষরিত একটি সমঝোতা চুক্তি হয়। যাতে ৮ হাত প্রশস্ত এবং ৪৮ হাত লম্বা রাস্তার বিষয়টি সুস্পষ্ট উল্লেখ রয়েছে। একই বিষয়ে ২০১১ সালের ২০ মার্চ ওই ইউনিয়নের তৎকালীন ইউপি চেয়ারম্যান আবু সাহেদ সরকারে গ্রাম আদালতে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে রাস্তাটি মাপঝোঁপ শেষে পূর্বের চুক্তিনামা বহাল রাখেন। কিন্তু সরকারি ভাবে করা ইটের সলিং করা রাস্তা থেকে ইট তুলে নেয়া হলো তা বোধগম্য নয়।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এএসআই জুমায়েত বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন