প্রকাশের সময়: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ । ৮:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা নেতার মামার জানাজা ও দাফন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমানের ছোট মামা খাজা আহমদ সরদার গতকাল ৩০ সেপ্টেম্বর রাত ১০:২৫টায় দক্ষিণ রঘুনাথপুরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মরহুম খাজা আহমেদ দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সর্বশেষ ৩-৪ মাস পূর্বে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, ৪ ভাইবোন, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মরহুমের মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা  সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদিন ও সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানী গভীর শোক প্রকাশ করেছেন
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম খাজা আহমদ সরদার  একজন মানবদরদী, মুখলেস ও সমাজসেবি ছিলেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহতায়ালার দরবারে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন