প্রকাশের সময়: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ । ৮:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ইসলামী আন্দোলন বাংলাদেশ দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তির পথ দেখায়

প্রেস বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি জননেতা শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইহ জগতের শান্তির বাণী শোনায় না বরং আখেরাতে মুক্তির পথও দেখায়। তাই আগামী দিনে আমরা যারা দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তি চাই তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে আশার আহ্বান জানাচ্ছি।
স্বাধীনতার ৫৩ বছর আমরা অতিক্রম করছি এতে অনেক নেতা-নেত্রীর ক্ষমতার পালাবদল দেখেছি। সর্বশেষ ইতিহাসের জঘন্যতম এক নারী শাসকের অপমানজনক পতন দেখলাম। এ জগন্যতম ইতিহাস থেকে রাজনৈতিক মহলের অনেক শিক্ষা রয়েছে , এতে ব্যর্থ হলে জাতি আবার বিপদগ্রস্ত হয়ে পড়ার সম্ভবনা রয়েছে। আমরা যারা এখন ক্ষমতার নেশায় মত্ত হয়ে আছি লুটপাট চাঁদাবাজি দখলদারিত্ব শুরু করেছি তাদেরকে অনুরোধ করব এ জঘন্যতম ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য।
এদেশের মানুষ এখন আর বোকা নয়। বিগত ৫৩ বছরের ইতিহাসকে ধারণ করেই আগামী দিনের বাংলাদেশের অভিভাবক নিযুক্ত করবে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করতে হবে। তাই আমরা চাই আগামী জাতীয় নির্বাচনে কালো টাকা ও পেশী শক্তির প্রভাবমুক্ত নির্বাচন করতে হলে (PR) বা সংখ্যানুপাতিক পদ্ধতি সবচাইতে নিরাপদ।
তাই আমরা PR পদ্ধতি প্রবর্তন চাই।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথা বলেন। ১ নং সাচার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা জুনায়েদে আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, কচুয়া উপজেলা ইসলামী আন্দোলনের উপদেষ্টা মাওলানা যোবায়ের আহমেদ, ইসলামী আন্দোলন জেলা সহ সংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিন-নূরী, ইসলামী আন্দোলন চাঁদপুর জেলার সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক এইচএম নিজাম, ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ রাকিব হোসেন।
ইসলামী আন্দোলন কচুয়া উপজেলা শাখার সেক্রেটারি গাজী গোলাপ শাহ, উপজেলা সদস্য মাওলানা হারুনুর রশিদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কচুয়া উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন