প্রকাশের সময়: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ । ৮:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম এর সাথে জেলা গণঅধিকার, যুব অধিকার, ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।

বুধবার (০২ অক্টোবর ) সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে নেতৃবৃন্দ এই মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।

চাঁদপুরের পুলিশ সুপারের সাথে জেলা গণঅধিকার, যুব অধিকার, ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মো.আরিফ তালুকদার উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ভিপি নুরের আস্থাবাজন চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতি সন্তান মো.আরিফ তালুকদার, চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের সংগঠক মো. মাহমুদুল হাসান, কাজি রাসেল, সাংবাদিক মো. জাকির হোসেন,সাহিদা আক্তার, জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ শাওন, সাধারণ সম্পাদক এইচ এম শরীফ হোসেন ,জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নুরনবী, চাঁদপুর পৌর ছাত্র অধিকার পরিষদের আহবায়ক পারভেজ পাটওয়ারী, সদস্য সচিব রুবেল চৌধুরীসহ আরো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন