প্রকাশের সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ । ৭:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

জামায়াতের সহকারী সেক্রেটারি মাওঃ আবুল হোসাইন সহ ৬ শিক্ষক

নিজস্ব প্রতিনিধি
শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরের শাহরাস্তিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় এ উপলক্ষে র‌্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খানের সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ভোলদীঘি কামিল মাদ্রাসার আরবি বিভাগের অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আঃ রহিম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটা জাতির মেরুদণ্ড যদি শিক্ষা হয়ে থাকে তাহলে ঐ শিক্ষার মেরুদণ্ড হলো শিক্ষক। একজন শিক্ষকই পারে একটা জাতিকে সুশিক্ষা প্রদানের মাধ্যমে সভ্য জাতি হিসেবে গড়ে তুলতে।
আরো বলেন,শিক্ষার মধ্যে যে সকল বৈষম্য রয়েছে তা দূর করতে হবে। স্বাধীনতার এতো বছর পরও আমরা শিক্ষকদের যথাযথ সম্মান দিতে পারিনি। শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্য দূর করার উদ্যোগ নেয়া হবে। এজন্য আমরা শিক্ষা উপদেষ্টাকে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি করছি।
অনুষ্ঠানে ৬ জন গুণী শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়েছে।
তাঁরা হলেন, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, ভোলদিঘী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, দৈয়ারা দাখিল মাদ্রাসার সুপার আবু নোমান মোঃ আবদুর রহমান, মালরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুক আহমেদ মজুমদার, নিজ মেহের মোল্লা বাড়ির স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন